Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সুন্দরবনে আগুন পানির সংকট  নিয়ন্ত্রণের চেষ্টা বনরক্ষী ও টাইগার টিম ও বিটিআরটির 

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:07:04 pm, Saturday, 22 March 2025
  • 67 বার
জেলা প্রতিনিধি,বাগেরহাট
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলম তেজি এলাকায় আগুন লেগেছে বলে জানা গেছে। ২২ মার্চ শনিবার সকাল ১১টার দিকে সুন্দরবনের কলম তেজীর বিল এলাকায় এই আগুনের সূত্রপাত। বনবিভাগ ও জেলেদের সূত্রে জানা যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলম তেজি এলাকার বিলে সকালের দিকে  ধোয়া দেখতে পায় জেলেরা। পরে বনরক্ষীদের খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় বনরক্ষীরা  সুন্দরবনের আগুন লাগা এলাকায় ফায়ার লাইন কেটে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সে চেষ্টা চালায়। কিন্তু যে এলাকায় আগুন লেগেছে সেখান থেকে আড়াই কিলোমিটার দূরে পানির খাল থাকায় সেখান থেকে পানি নেওয়া কষ্টকর হয়ে পড়েছে। ইতিমধ্যে শরণখোলা ফায়ার স্টেশনের দুটি গাড়ি মোড়লগঞ্জ ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি ও কচুয়া ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে । ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর বলেন, জেলেদের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে বনরক্ষীদের ও গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে পানির খাল দূরে হওয়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক মৎস্য ব্যবসায়ী বলেন প্রতি বছর সুন্দরবনের এই এলাকাটিতে প্রায়ই আগুন লাগার মূল কারণ একশ্রেণীর জেলেরা বিলে মাছ ধরে তারা বিড়ি খেয়ে অনেক সময় আগুন ফেলে দেয় তার থেকে প্রায়ই সুন্দরবনের এই এলাকায় এক বছর দুই বছর পর পর আগুন লেগে থাকে। চাঁদপাই রেঞ্জের এসিএফ দীপন চন্দ্র দাস বলেন আগুন বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে তবে ফায়ার  লাইন কেটে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বনরক্ষী, ভিটিআরটিম ও গ্রামবাসীরা। অন্যদিকে শরণখোলা-মোড়লগঞ্জ ও কচুয়ার ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে আশা করা যায় আগুন নিয়ন্ত্রণে আসবে। পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের ডিএফও নুরুল কবির বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস বনরক্ষী  ও গ্রামবাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সুন্দরবনে আগুন পানির সংকট  নিয়ন্ত্রণের চেষ্টা বনরক্ষী ও টাইগার টিম ও বিটিআরটির 

আপডেট টাইম : 07:07:04 pm, Saturday, 22 March 2025