Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে শ্রমিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:41:23 pm, Wednesday, 18 June 2025
  • 196 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের শ্রমিকদল নেতা পিঞ্জু শেখের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকালে বেমরতা ইউনিয়নের দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দত্তকাঠী এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বেমরতা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মজিদ শেখ, স্থানীয় জাহিদুর রহমান, তারিক শেখ, লতিফ শেখ, দেলোয়ার শেখ,আজমিরা বেগম, মেহেদী শেখ, দেলোয়ার মল্লিক, আলিয়া বেগম, পারভীন বেগমসহ অত্র  এলাকার প্রায় দুই শতাধিক বাসিন্দা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।এ সময় শ্রমিক দল নেতা পিঞ্জু শেখের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, গত ১৩ জুন দত্তকাঠী এলাকায় স্থানীয় কিছু সন্ত্রাসী ও বহিরাগতদের সাথে হামলা হয়। কিন্তু এলাকার একটি সন্ত্রাসী মহল বিষয়টি ভিন্ন খাতে নিতে পরিকল্পিতভাবে বিএনপিসহ কিছু নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দেয়। এই মামলাটি সম্পুর্ন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে প্রদান করা হয়েছে। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি সঠিক তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এলাকাবাসী। এলাকাবাসী আরো জানান, পিঞ্জু শেখ শ্রমিক দল নেতা হিসেবে এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত  হয়ে একটি মহল তাকে সামাজিকভাবে হেয় করতে এ মিথ্যা মামলা প্রদান করেছে। এ মামলা করে ষড়যন্ত্রকারীরা এলাকায় লুটপাট শুরু করেছে। তাই প্রশাসনের পাশাপাশি জেলার ঊর্ধ্বতন বিএনপি নেতৃবৃন্দর সহযোগিতা কামনা করেন এলাকাবাসী। এ বিষয়ে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান বলেন, এলাকার একটি মহল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ষড়যন্ত্রমূলকভাবে পিঞ্জু শেখকে মিথ্যা মামলায় জড়িয়েছে। ঘটনার দিন পিঞ্জু শেখ এলাকায় উপস্থিত ছিলেন না। তাই ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিএনপির এ নেতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে শ্রমিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

আপডেট টাইম : 07:41:23 pm, Wednesday, 18 June 2025