বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলামের অর্থায়ানে মেডিকেল ক্যাম্পে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থার সহয়তায় রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে এ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন। সকাল ১০টা শুরু হওয়া ফ্রি চক্ষু চিকিৎসা সেবা চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় বিশেষজ্ঞ ডাক্তারা ছানী অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। বাছাইকৃত ছানী রোগীদের ঢাকায় অপারেশন করে লেন্স সংযোজন করা হবে। চোখের অল্প সমস্যাজনিত রোগীদের প্রাথমিক চিকিৎসাসহ ফ্রি ওষুধ দেয়া হয়। বয়স্কজনিত কারণে চোখে কম দেখা রোগীদের জন্য ফ্রি চশমা দেয়া হয়েছে। বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই অন্ধত্ব প্রতিরোধ করতে ২০০৯ সাল থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ করে আসছি। এ পর্যন্ত লক্ষাধিক রোগীকে সম্পূর্ণ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। এদের মধ্যে সাড়ে ৬ হাজার রোগীর চোখের অপারেশন করা হয়েছে। শুক্রবার আরো ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে বাছাইকৃত চোখের ছানী ও নেত্রনালীর রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন করিয়ে দেয়া হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে বিএনপি নেতার চিকিৎসা ক্যাম্পে ৫০০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
-
Reporter Name - আপডেট টাইম : 07:19:35 pm, Friday, 4 July 2025
- 91 বার
Tag :
চিকিৎসা ক্যাম্পে
জনপ্রিয় সংবাদ




















