কুমিল্লা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা- ৪ আসন (দেবীদ্বার ) নির্বাচনী এলাকায় বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী ও তার সন্তান জেলা উত্তর বিএনপির সিনিয়র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী এ পথসভায় নেতৃত্ব দেন। এ সময় উপজেলার প্রায় হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। পথসভা সাশার পাড় থেকে শুরু করে শেষে রবিবার বিকালে উপজেলার রাজামেহার ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর আদর্শ কলেজ মাঠে নেতাকর্মীর মাঝে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্জুরুল আহসান মুন্সী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত নেতাকর্মীদের মাঝে বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কুমিল্লা- ৪ আসন দেবীদ্বার থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন কারোর কান কথা দিবেন না আমার নমিনেশন কনফার্ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। পরে নেতা কর্মীদের বিশ্বাস রেখে ঐক্য হয়ে মাঠে কাজ করার আহবান করেন এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার রেজভীউ মন্সী, মন্জুরুল আহসান মুন্সীর সহধর্মিণী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাজেদা আহসান মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজুদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক আবুল কালান আজাদ প্রমুখ।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















