Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:41:44 pm, Saturday, 29 November 2025
  • 125 বার

বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে অভিযান চালিয়ে র্দুর্ধষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও
গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেনÍফারুক বেপারী (৩০) ও ইমদাদুল বেপারী (২৭)। তারা দুজনই বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায়
করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়ার একটি বিশেষ দল অভিযান চালায়।
অভিযানে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ করিম শরীফ  বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি কার্যক্রমে জড়িত ছিলেন এবং নিয়মিতভাবে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করতেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক

আপডেট টাইম : 04:41:44 pm, Saturday, 29 November 2025