নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম থানার নয়া অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। তিনি এর আগে রাজশাহী জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি দায়িত্বভার গ্রহণের পরপরই থানার অফিসার-ফোর্সদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। নয়া অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, নন্দীগ্রাম উপজেলায় অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে আমি সর্বোচ্চভাবে দায়িত্ব পালন করবো। আমাদের প্রচেষ্টা সফল করতে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তাই সবার সহযোগিতা কামনা করছি।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















