Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:32:57 pm, Saturday, 1 August 2026
  • 55 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১আগষ্ট) বাগেরহাট খান জাহান আলী মাজারের হলরুমে সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটির যৌথ ভাবে আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সভায় সভাপতিত্ব করেন কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির । সভার শুরুতে বিগত অধিবেশনের কার্যবিবরণী পাঠ করেন ইউনিয়ন নাগরিক কমিটির সাধারন সম্পাদক মহুয়া সুলতানা রিমা । ত্রৈমাসিক সভায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, যৌন ও প্রজনন অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গতমাসে কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সভায় বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাগেরহাট উপজেলায় ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যদের সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এছাড়া ওয়ার্ড পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর একটি তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সহজে সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেন। বক্তারা বলেন, উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা,জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক স্থানীয় শাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, নারী, যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও সুশীল সমাজের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাবে। এসময় আরো বক্তব্য রাখেন শেখ হায়দার আলী, সেলিনা বেগম, রেক্সোনা খাতুন, আবু হানিফ, রাজিব সাহা, শারমিন খাতুন, শফিকুর রহমান, ফাতেমা খাতুন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কারাপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : 05:32:57 pm, Saturday, 1 August 2026