প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ দুই দশক পর দলের শীর্ষ নেতার আগমনকে স্মরণীয় করে রাখতে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস দেখা যায়।বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপিসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান।আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগিস আক্তার ইভা, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জসিম সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পথসভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার বাগেরহাটে আগমন জেলার নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে। প্রধানমন্ত্রীর সফরকে সফল, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে জেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এ লক্ষ্যে জেলাজুড়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রয়েছে।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









