Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ তিনজন আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:36:37 pm, Saturday, 21 February 2026
  • 437 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাট সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বাগেরহাট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ৩০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন দশানী এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী এসপি গ্রীনলাইন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে নামা এক যাত্রীর দখল থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।অভিযানে মোট তিনজনকে আটক করা হয়। তারা হলেন মো. আছাদ ফকির (৩৯), জাহিদ ফকির (৪৪) এবং জুবায়ের হোসেন (১৮)। আছাদ ও জাহিদ ফকির শহিদ ফকির ও ফিরোজা বেগমের সন্তান। অপর আসামি জুবায়ের হোসেন মফিজ শেখের ছেলে। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর ৯ নম্বর ওয়ার্ডের কাড়াপাড়া এলাকায়।ডিএনসি জানায়, উদ্ধারকৃত ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ তিনজন আটক

আপডেট টাইম : 01:36:37 pm, Saturday, 21 February 2026