Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:34:02 pm, Thursday, 14 May 2026
  • 127 বার

আল আমিন খান,বাগেরহাট

বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে পড়ে মো: হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন।  বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো: হোসেন মোড়ল দাকোপের চালনা এলাকার মৃত: মো: ইউনুস মোড়লের ছেলে। এ সময় ট্রলারে হোসেনের স্ত্রী সহ ৬বছরের ১কন্য সন্তান সাথে ছিলেন। মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো: দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। আজকে রেডি স্টার হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা  ঘুরে নদীতে পড়ে তলিয়ে যান। এসময় তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগী সহ স্থানীয়রা সাথে সাথে নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।সংবাদ পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের ডুবরি দল, নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়ল উদ্ধার করা সম্ভব হয়নি।মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো: দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

আপডেট টাইম : 01:34:02 pm, Thursday, 14 May 2026