Dhaka , Wednesday, 28 October 2026
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবি শরণখোলায় বাঘের আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছেন তিন গ্রামের মানুষ মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে,আইজিপি বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনসিপি নেতা সোহেল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রটোকল ভেঙে নেতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রী, গুরুত্ব দিলেন মোংলা বন্দরের আধুনিকায়নে মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু বাগেরহাটে মাদকে আসক্ত কিশোরের মৃত্যু,মাদক বিক্রির বাড়িতে এলাকাবাসীর অভিযান

বাগেরহাটে শ্রমিক দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২, পরিতক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:25:16 pm, Tuesday, 13 October 2026
  • 2964 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী (৩৫) ও শহীদ (৪৫) নামে দুইজন গুরুতর আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষের পরপরই শহরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে একটি গ্রুপের সদস্যদের। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মেহেদী ও শহীদ গুরুতর আহত হন। সংঘর্ষের পর শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে একটি গ্রুপের সদস্যদের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে শ্রমিক দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২, পরিতক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট টাইম : 11:25:16 pm, Tuesday, 13 October 2026