Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:10:46 am, Thursday, 22 December 2022
  • 122 বার

রাজনীতি ডেস্ক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগ ও পদ বঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে সোহেল রানা, মো. জাহিদ, মো. সানিউল ইসলাম, জয়, মো. মেহেদী, জাহিদ হাসান ও রাফসানকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় পবিপ্রবি ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে পবিপ্রবির প্রথম গেটে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে গোলাম রাব্বি নামে একজন ছাত্রকে মারধর করলে তিনি আহত হন। তাকে পবিপ্রবি হেলথ কেয়ারে ভর্তি করা হয়।

এ হামলার জের ধরে বুধবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে পবিপ্রবির ছাত্রলীগ, স্থানীয় পদবঞ্চিত ছাত্রলীগ ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম সাগর বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে এবং মেহেদী হাসান তারেককে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। আমি এবং সাধারণ সম্পাদক সবাইকে নিয়ে একত্রে কাজ করার জন্য আহ্বান করি। কিন্তু তারা আমার আহ্বানে সাড়া না দিয়ে ১৪ ও ১৬ ডিসেম্বর আলাদা আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করে। আজকের রাতে পদবঞ্চিত ছাত্রলীগ স্থানীয় বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওপর হামলা করলে আমাদের ১০ জন কর্মী আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সন্তোষ কুমার বসু বলেন, ছাত্রলীগের কমিটির দৌড়ে অনেকেই থাকেন কিন্তু সবাই তো পদ পাবেন না, যারা পদ পেয়েছেন এবং যারা পাননি তাদের আমরা একত্রে কাজ করার জন্য বলছি। তারপরও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও স্থানীয় পদবঞ্চিত ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়, এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ১০ জন আহত হন। পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

আপডেট টাইম : 08:10:46 am, Thursday, 22 December 2022