Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
হরিণের মাংস বিক্রি আটক -২

রামপালে রাস্তার ওপর হরিণের মাংস বিক্রি আটক -২

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:49:25 pm, Monday, 18 September 2023
  • 366 বার
রামপাল সংবাদদাতা
রাস্তার ওপর প্রকাশ্যে হরিণের মাংস বিক্রি করার সময় দুই বিক্রেতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ । সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে রামপাল থানা পুলিশ বাগেরহাট জেলে পাঠায়। এর আগে এদিন দিবাগত রাত পৌনে চারটায় তাদেরকে বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা বাজার থেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের হাসান সরদারের ছেলে শওকত সরদার (৩৭) ও রামপাল উপজেলার চাকশ্রী এলকার শেখ আশরাফ আলীর ছেলে শেখ হেকমত আলী (৩৯)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, আসামীরা সুন্দরবনে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ঢুকে হরিণ হত্যা করে এবং তার মাংস রামপালের গিলতলা বাজারে রাস্তার ওপর বিক্রি করছিলো। গোপনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি।
এসময় তাদের কাছ থেকে সাড়ে ছয় কেজি হরিণের মাংস এবং একাজের জন্য ব্যবহৃত একটি মটর সাইকেল আটক করা হয় বলেও জানান তিনি।
পরে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রামপাল থানার এসআই নিকুঞ্জ রায় বাদী হয়ে মামলা করেন। সে মামলায় গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানান ওসি আশরাফুল আলম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

হরিণের মাংস বিক্রি আটক -২

রামপালে রাস্তার ওপর হরিণের মাংস বিক্রি আটক -২

আপডেট টাইম : 06:49:25 pm, Monday, 18 September 2023