Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের চার বছর পরও কোটায় পাওয়া মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধিতে কর্মশার্লা

বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধিতে কর্মশার্লা

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:58:42 pm, Tuesday, 5 December 2023
  • 191 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্য এগিয়ে নিতে অঙ্গীকার করেছেন রাজনীতিবিদ, যুব সমাজ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) শহরের ধানসিঁড়ি রেস্তোরা মিলনায়তনে অনুষ্ঠিত ‘রাজনৈতিক সৌহার্দ্যে সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা থেকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।
দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সদস্যদের নিয়ে গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) -এর উদ্যোগে এফ সি ডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল অ্যাকাউন্টাবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এমএএফ বাগেরহাটের আহব্বায়ক বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফা খাতুন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা সহিদুল ইসলাম বাবলু, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. লুনা সিদ্দিকি, যুবদল নেতা এ্যাড. সাজ্জাদ হোসেন, মোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্টেণ্ট সিলমী সাদিয়া।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি এতে অংশ নেন জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও। কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের ধারণা এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চর্চার গুরুত্ব ও কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী দিনে বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গিকার করেন বিভিন্ন রাজনৈতিক ।#

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের চার বছর পরও কোটায় পাওয়া মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ

রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধিতে কর্মশার্লা

বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধিতে কর্মশার্লা

আপডেট টাইম : 02:58:42 pm, Tuesday, 5 December 2023