বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট মোটরসাইকেল চুরি মামলায় খান এনামুল হক লাদেন নামে এক ইউপি সদস্যর ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতে লাদেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। লাদেনের বিরুদ্ধে এলাকায় মাদক, চুরি , নারী সংশ্লিষ্টতাসহ একাধিক অভিযোগ রয়েছে। আটক খান এনামুল হক লাদেন বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য খান মিজানুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউপি সদস্যর ছেলে লাদেন ছোট বেলা থেকেই বেপরোয়া। সে এলাকার তরুন সমাজকে সাথে নিয়ে প্রতিনিয়ত মাদক সেবন করে আসছে। এলাকার কেউ কোন প্রতিবাদ করতে গেলেই লাদেন তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে গালিগালাজ ও মারধর করে। তার বিরুদ্ধে এলাকায় চুরির অভিযোগও রয়েছে। তারা জানান, ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কার্টুন বানানোর অপরাধে ডিবির হাতে গ্রেফতার হয়েছিল।
তারা আরো জানান, সে এলাকায় বিভিন্ন সময় বহিরাগত মেয়ে এনে এলাকার পরিবেশ ন্ষ্ট করছে। লাদেন খেগড়াঘাট এলাকার অন্যের স্ত্রীকে বাড়ি এনে রাখলে এলাকার লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধূকে উদ্ধার করে ।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, চুরির মামলায় খান এনামুল হক লাদেন নামে এক ইউপি সদস্যর ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে। তিনি আরো জানান, লাদেন অন্যের স্ত্রীকে তার বাড়িতে এনেছে এলাকাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা গৃহবধূকে উদ্ধার করি। পরে গূহবধূর কোন অভিযোগ না থানায় তাকে তার স্বামীর কাছে হস্তান্তর করি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
চুরি মামলায় ইউপি সদস্যর ছেলে কারাগারে
বাগেরহাটে চুরি মামলায় ইউপি সদস্যর ছেলে কারাগারে
-
Reporter Name - আপডেট টাইম : 06:50:53 pm, Wednesday, 30 August 2023
- 224 বার
Tag :
জনপ্রিয় সংবাদ

























