Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা

বাগেরহাটের ভুয়া চিকিৎসকে৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:34:41 pm, Wednesday, 27 March 2024
  • 209 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে শফিকুল আজম খান নামের এক ভুয়া শিশু চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ মার্চ) বিকেলে শহরের শিশু হাসপাতাল বিপরীত পাশে সেবা প্যাথলজী এ্যান্ড কনসালটেশন নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে এই দন্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।দন্ডাদেশ প্রাপ্ত শফিকুল আজম খান সেবা প্যাথলজী এ্যান্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া বলেন, শফিকুল আজম খান দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। তিনি চিকিৎসক না হওয়া স্বত্তেও মানুষকে চিকিৎসা প্রদান করতেন যা প্রতারণার শামিল। এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তার প্যাথলজির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা

বাগেরহাটের ভুয়া চিকিৎসকে৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা

আপডেট টাইম : 05:34:41 pm, Wednesday, 27 March 2024