বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন অভিযান পালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাগেরহাট এর আয়োজনে এ বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভঁ‚ইয়া, (পিভিএম) এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট এস এম আনিসুর রহমান, বাগেরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশিক্ষক এস এম ফয়সাল মাহমুদ, এছাড়া বাগেরহাট সদর উপজেলার আনসার ও ভিডিপি দলনেতা ও দল নেত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ০৫ জুন জাতীয় বৃক্ষ মেলা অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ উদ্ধোধন করেন। সে অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আওতায় আনসার একাডেমি, আনসার ব্যাটালিয়ন, জেলা, উপজেলা ও ক্লাব সমিতি কর্তৃক একযোগে মোট ৫০ হাজার টি ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা রোপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়। বাগেরহাটের ০৯টি উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ে এবং দুইটি ক্লাব সমিতিতে সর্বমোট ৭০৭ টি ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত
-
Reporter Name - আপডেট টাইম : 04:18:41 pm, Wednesday, 31 July 2024
- 222 বার
Tag :
বৃক্ষ রোপণ কর্মসূচী
জনপ্রিয় সংবাদ

























