নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালাম
হাওলাদারসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদেরদের সাথে মতবিনিময় সভা করেছেন
জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। রবিবার দুপুরে বেমরতা ইউনিয়ন
পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতিএমএ সালাম। এসময়, জেলা বিএনপির সদস্য শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শাহেদ আলী রবি, পল্টু সরদার, সাবেক যুবদল নেতা মেহেবুবুল হক কিশোর, বেমরতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের সদস্য সাবেক ছাত্রদল নেতা কালাম হাওলাদার, বিএনপি নেতা এমদাদুল হক, আশ্বাপ আলী হাওলাদার, তাহিদুল ইসলাম রানা, ফারুক হাওলাদার, কামাল শেখসহ স্থানীয় বিএনপির
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালাম হাওলাদার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় কালাম হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা জানান
বিএনপি নেতা এমএ সালাম।নেতাকর্মীদের উদ্দেশ্যে এমএ সালাম বলেন, কেউ অন্যায় করবেন না। অন্যায় করলে কিন্তু মাফ পাবেন না। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে এই সরকার অপরাধিদের কঠোর হস্তে দমন করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরাও এই সরকারকে সহযোগিতা করব।সুন্দর একটি দেশ গড়ার জন্য সকলকে শান্ত থাকার আহবান জানান বিএনপির এই নেতা।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে বিএনপির মতবিনিময় সভা
-
Reporter Name - আপডেট টাইম : 06:35:04 pm, Sunday, 25 August 2024
- 119 বার
Tag :
মতবিনিময় সভা
জনপ্রিয় সংবাদ















