মোংলা,প্রতিনিধি বাগেরহাট
মোংলায় মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বৃক্ষ রোপন অভিযান পালন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় ছাত্র জনতা মিঠাখালী, মোংলা, উন্নয়নমূলক ফাউন্ডেশন (একতা সংজ্ঞ) এর পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ সংগঠনের অনেক সদস্য/সদস্যা । প্রতিষ্ঠাতারা হলেন প্রনয় শিকদার এবং হাফিজুর রহমান জানান, তাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন এর মধ্যে সকল স্কুলে তারা বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হবে। পরবর্তীতে তারা ইউনিয়ন এর বাইরে ও কাজ করবে বলে জানান। তারা আরো বলেন, বন্যার সময় তাদের ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবার কে ত্রান সহায়তা প্রদান করা হয়। আজকের বৃক্ষ রোপন কর্মসূচীতে ,আম, কাঁঠাল,লেবু, কদবেল, সহপ্রায় অর্ধশতাধিক চারা গাছ লাগানো হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবু শুধাংশু ঢালী। তিনি এই উদ্দোগকে মহৎ উদ্দোগ হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি তিনি আরও বলেন একতা সংজ্ঞের কার্যক্রম যেন চলমান থাকে। এছাড়া ও উপস্থিত ছিলেন স্কুলের সকল ছাত্র-ছাত্রী, সহকারী প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সুশীল সমাজের লোকজন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















