এস.এম. সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যবসায়ীকে চোখ বেধে জোড়পূর্বক গাড়ীতে তুলে অপহরনের চেষ্টা করেছে একদল দুবৃত্তরা। পুলিশ অভিযান চালিয়ে হাই এক্স মাইক্রোসহ ৪জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে আমতলি বাজার এলাকায়। এ ঘটনায় অপহৃত ওই ব্যবসায়ীর স্ত্রী ময়না বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের আমতলী গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে ব্যবসায়ী জিয়াউর রহমান হাওলাদার (৪৫) কে রবিবার সকালে আমতলী চৌরাস্তার মোড়ে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন এসময় হাই এক্স কালো রঙের একটি মাইক্রো গাড়ী থেকে নেমে ১০/১২জনের একটি দুবৃত্তদল কিছু বুঝে উঠার আগেই ওই ব্যবসায়ীকে টানা হেচড়া করে দেশীয় অস্ত্র ধরে জোড়পূর্বক গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন বাধা দিলে তাদেরকেও মারপিট করে জিয়াউরকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশের বিশেষ সেবা ৯৯৯ নম্বরে ফোন এবং থানা ওসিকে জানালে পুলিশ গাড়ীটি ফেরীঘাট এলাকায় আটক করে গাড়ীতে থাকা লোকজনের অনেকেই পালিয়ে যায় তবে ড্রাইভারসহ খুলনার বটিয়াঘাটার দক্ষিন মাথাভাঙা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫), তার ভাগ্নে তেতুলতলা গ্রামের মোয়াজে¥ম হাওলাদার (৩৮) এবং মোরেলগঞ্জে হোগলাবুনিয়া গ্রামের খলিলুর রহমান শেখ ( ৩৫) সহ ৪ জনকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। এসময় অপহরনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে।অপহৃত ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ১০/১২জনের একটি অপহরণকারী দল চায়ের দোকান থেকে জোড়পূর্বক চোখ বেধে গাড়ীতে তুলে মারপিট করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। তিনি ভারতের ব্যাঙ্গালোর শহরে ৮বছর ধরে ভাঙাড়ী ব্যবসা করতেন। দুই দিন আগে বাড়ীতে এসেছেন। তার পরিবারে স্ত্রী ২ ছেলে, বৃদ্ধ মাতা ও ১টি বোন রয়েছে।স্ত্রী ময়না বেগম তার ছেলে আরিফুল ইসলাম, স্থানীয় গ্রামবাসী কামরুল ইসলাম , দলিল কবিরাজ, জামাল আকন, জাহিদুল শরীফ, মজিবর শেখসহ একাধিকরা এ ঘটনার তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়েছেন।এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মতলুবর রহমান বলেন ৯৯৯ ও স্থানীয়দের ফোন পেয়ে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ফেরীঘাট থেকে অপহৃত ওই ব্যাবসায়ী জিয়াউর রহমানকে উদ্ধার করা হয়। এসময় হাই এক্্র একটি মাইক্রোবাসসহ ৪জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে অপহৃতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে থানায় একটি অপহরনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
।##
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
মোরেলগঞ্জে চোখ বেধে গাড়ীতে তুলে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ৪
-
Reporter Name - আপডেট টাইম : 08:20:22 pm, Sunday, 13 July 2025
- 93 বার
জনপ্রিয় সংবাদ
















