বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেছেন,“ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা এমন একটি বাংলাদেশ চাই—যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই শান্তিতে ও নিরাপত্তায় বসবাস করতে পারে।”
বুধবার (২২ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালীপূঁজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি আরও বলেন,“ধর্মীয় উৎসব শুধু আনন্দ নয়, এটি সম্প্রীতির প্রতীক। বাংলাদেশের ঐতিহ্য হলো পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও ভ্রাতৃত্ব। কোনো ধর্মের মানুষ যেন কখনোই ভয়ের মধ্যে না থাকে—এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”এসময় বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, ষাটগুম্বুজ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাসেল শেখ, জেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক হারুন শেখ, সদর উপজেলার সাধারন সম্পাদক মেস্তাফা শেখ, ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলাম, আব্দুল্লাহ সিয়াম, বিএনপি নেতা হাওলাদার হেদায়েত হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা এ সময় বিএনপি নেতাদের স্বাগত জানান এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার মাসুদ রানা পরে পূজা কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
ধর্ম যার যার, বাংলাদেশ সবার’ -ইঞ্জিনিয়ার মাসুদ রানা
-
Reporter Name - আপডেট টাইম : 12:54:26 pm, Thursday, 23 October 2025
- 125 বার
Tag :
জনপ্রিয় সংবাদ
















