Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছে ১০ হাজার নেতাকর্মী

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:49:52 pm, Wednesday, 24 December 2025
  • 103 বার

বাগেরহাট প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বাগেরহাট জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। ইতোমধ্যে বেশিরভাগ নেতাকর্মী সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বাগেরহাট জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছে। জেলা বিএনপিসহ প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা ঢাকায় রয়েছেন। বাস, প্রাইভেটকার, মাইক্রোসহ বিভিন্ন যানবাহনে নেতারা রওনা দিয়েছেন। সকাল পর্যন্ত বাগেরহাটের ১০ হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করবে। তারেক রহমান আমাদের আবেগ অনুভূতি ও নেতাকর্মীদের ভরসার জায়গা। কালকের জনসভায় তার প্রতিফলন দেখতে পাবেন বলে উল্লেখ করেন জেলা বিএনপির এই শীর্ষ নেতা।দলীয় সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাড়া করা হয়েছে। বাগেরহাট সদরসহ মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, কচুয়া, মোরেলগঞ্জ, রামপাল, শরণখোলা ও মোংলা উপজেলা থেকে আলাদা আলাদা পরিবহণে নেতাকর্মীরা রওনা হবেন।জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।বাগেরহাট থেকে চারটি এবং কচুয়া থেকে ছয়টি বাসসহ প্রতিটি উপজেলা থেকেই বিভিন্ন পরিবহণ ভাড়া করা হয়েছে। জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি।এদিকে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন,দীর্ঘদিন পর আমাদের প্রাণের নেতা দেশে ফিরছেন। তাকে স্বাগত জানাতে ছাত্রদল সম্পূর্ণ প্রস্তুত। বাগেরহাট জেলা ছাত্রদলের প্রায় দুই হাজার নেতাকর্মী ঢাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে।তিনি আরও বলেন, তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের প্রতীক। তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন আশার বার্তা দেবে।এ বিষয়ে বিএনপির একাধিক অঙ্গ সংগঠনের নেতারা জানান, নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে ঢাকায় যাবেন। পুরো যাত্রাপথে শৃঙ্খলা বজায় রাখতে আলাদা মনিটরিং টিম গঠন করা হয়েছে।স্থানীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে বাগেরহাটের বিএনপি পরিবার এখন উৎসবমুখর পরিবেশে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছে ১০ হাজার নেতাকর্মী

আপডেট টাইম : 05:49:52 pm, Wednesday, 24 December 2025