বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম(৩২) নামে সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছে। রবিবার(১লা মার্চ) রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার মডেল বাজারে ওই হামলার ঘটনা ঘটে। শরনখোলা স্বস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার নাঈম ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত আরিফুল ইসলাম (৩২) শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪জনকে আটক করেছে। তদন্তের সার্থে আটক কৃতদের নাম ঠিকানা জানায়নি পুলিশ।শরণখোলা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বেল্লাল হোসেন মিলন জানান, নির্বাচনের পর থেকেই জামায়াতে ইসলামীর কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা ছাত্রদল কর্মীদের ঘরের মধ্যে আটক করে নির্মম ভাবে পিটিয়েছে। আহত অবস্থায় আরিফকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যায়। রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেফতার করা না হলে আগামী দিন বিক্ষোভ মিছিলসহ কঠিন কর্মসূচী দেবো।শরণখোলা থানার অফিসার ইনচার্জ(ওসি) সামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 























